নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর পুঠিয়ায় হাত-পা ও মুখ বেঁধে এক ভ্যানচালক কে জবাই করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা ভ্যানযাত্রী এক কাঁচামাল ব্যবসায়ীকে বেদে মারপিট করা হয়েছে।
এই ঘটনায় দুর্ভিক্ষরা ভ্যান এবং ব্যবসায়িক নগদ টাকা লুট করে নিয়ে যায় ।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ রবিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মরগে পাঠিয়েছে ।
নিহত ভ্যানচালক কালু কাজী (৪৫) রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে।
ঘটনাস্থলে থাকা আহত কাঁচামাল ব্যবসায়ী আব্দুল আউয়াল (৫২) পুটিয়া উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা ।
তিনি জানান, নিহত ভ্যানচালক কালু কাজীকে নিয়ে গতরাতে সাড়ে তিনটার দিকে ব্যবসায়ী আব্দুল আউয়াল কাঁচামাল কিনতে নাটোরে যাচ্ছিলেন, তারা ভোরে এভাবে নাটোর থেকে কাঁচামাল এনে পুঠিয়ায় বিক্রি করেন ।
পুঠিয়া থানার ওসিকে দেওয়া বক্তব্যে জানা গেছে যে আহত ব্যবসায়ী আব্দুল আউয়াল এবং নিহত কালু কাজী, দৈনন্দিন এর মত সেনভাগে পৌঁছানোর পর সড়কের পাশে বসে থাকা তিনজন দুর্বৃত্ত, প্রথমে তাদের প্রতিরোধের চেষ্টা করে । এ সময় তারা লাঠি দেখিয়ে চাবি চাইলে তাদের সঙ্গে কালুর দস্তা দস্তি হয় একপর্যায়ে কালো ভ্যানের চাবি জঙ্গলের মধ্যে ছুড়ে ফেলে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে । দুর্বৃত্তরা এ সময় তাদের দুজনের পরনের কাপড় খুলে সেগুলো দিয়েই হাত-পা ও মুখ বেঁধে ফেলে । তারা কালুকে মারপিট করতে করতে উত্তরের জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করে আর তাকে রাস্তার পাশেই হাত-পা বেঁধে ফেলে রেখে, তার কাছে থাকা নগর টাকা ও কালুর ভ্যানটি নিয়ে চলে যায় । ওসি আরো জানান আব্দুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মৃত কালুর লাশ ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে ।

Comments
Post a Comment