ভারতে বাংলাদেশিরা ভোগান্তিতে পড়েছেন দুই হাজার রূপির নোট নিয়ে ।

 



ভারতে গিয়ে ভোগান্তিও হয়রানি শিকার হচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা । 

বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যান চিকিৎসা ভ্রমণ ও ব্যবসায়িক কাজে । ইমিগ্রেশন শেষে বাংলাদেশিরা টাকা বিনিময় করে ভারতীয় রুপি নিয়ে থাকেন এ সময় পাসপোর্ট যাত্রীদের ভারতীয় মানি exchange দিচ্ছে ২০০০ রুপির নোট । এ নিয়ে ভোগান্তিতে করছেন বাংলাদেশি ভিজিটররা। কলকাতার হোটেল শপিং হাসপাতাল মার্কেট বিভিন্ন জায়গায় বিল মিটানোর সময় সেখান থেকে বলা হচ্ছে ভারতীয় ২০০০ রুপির নোট তারা নেবেন না । বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে একাধিক পাসপোর্ট যাত্রী সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে । ভিজিটররা এও বলেছে যদি তারা ভারতে গিয়ে ২০০০ রুপির নোট চালাতে না পারে তাহলে এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলি তা তাদেরকে জোর করে কেন দিচ্ছে ? এতে ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপ তারা চাচ্ছে ।

Comments