শিশুর প্রাণ গেল আলমারি চাপায় ।

 

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে আলমারি পড়ে ইমন আহমেদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । গতকাল উপজেলার অলিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে । ইমন ওই এলাকার মনির হোসেনের ছেলে । সকালে শিশুটি ঘরে খেলাধুলা করতে গিয়ে একপর্যায়ে আলমারি ধাক্কা দেয়, এ সময় তার ওপর আলমারি টি পড়ে যায়  । তৎক্ষণাৎ শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

Comments