ইকোনমিক ফর্ম এ যোগদানের জন্য কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । গতকাল বিকাল ৩:১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহর কারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় । তখন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য উপস্থিত হন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিপহুইপ নুরুল আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী আরও উপস্থিত ছিলেন সেনা বিমান ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান পুলিশ মহাপরিদর্শক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তৃতীয় কিউ এফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন দোহাই কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল- ফালিহের সঙ্গে পৃথক বৈঠক করবেন ।

Comments
Post a Comment