ডা: আফসারুল আমিন চৌধুরী আমাদের মাঝে আর নেই

 


চট্টগ্রাম প্রতিনিধি:

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

আজ বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল থেকে ডা. আফছারুল আমীনের মরদেহ আজ চট্টগ্রামের নিয়ে যাওয়া হবে বলে পারিবারিকভাবে জানা গেছে । 

২০২০ সালের জানুয়ারিতে ডা. আফছারুল আমীনের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিয়েছিলেন।

ডা. আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌ-পরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এছাড়া ডা. আফছারুল আমীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।  


ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল নেতাকর্মীরা ও বিরোধী দলের বিভিন্ন নেতারা ।

বিশেষভাবে শোক প্রকাশ করেছেন "বাংলাদেশ আওয়ামী নবীন লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জনাব মোঃ আলমগীর হোসাইন রাজা চৌধুরী",  তিনি বলেন মন্ত্রী সাহেব খুব ভালো একজন কিংবদন্তি লিডার ছিলেন ।

আমরা চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরে আরও একজন কিংবদন্তি গার্জিয়ান কে হারালাম, এতে আমরা মহানগরবাসী খুবই শোকাহত ।

আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিক এবং তাকে বেহেস্ত নসিব করুক আমিন ।


আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ।

Comments