https://draft.blogger.com/blog/post/edit/3632407703246532917/140128770103104695
লিওনেল মেসি কোথায় যাবেন সেই প্রশ্নটা গত কয়েক মাস ধরেই চলছিল। আল হিলালের পক্ষ থেকে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের অফার এসেছিল মেসির কাছে। বার্সালোনা তাকে পাওয়ার চেষ্টা করেছিলেন।
তবে সবাই বার্সালোনাকেই এগিয়ে রাখছিলেন। কারণ, মেসি বার্সালোনাতে অন্তত একটা মৌসুম খেলতে চায় এমন রিউমার ছিল সবচেয়ে বেশি। তাছাড়া বার্সালোনা সভাপতির সঙ্গে বেশ কয়েকটার মিটিংও করেছিলেন মেসির বাবা জর্জ মেসি।
কিন্তু সবকিছু যে এমন ভাবে ঘুরে যাবে কে জানত? যাদের নিয়ে রিউমার ছিল না বললেই চলে, সেই ইন্টার মিয়ামিতেই পাড়ি জমালেন লিওনেল মেসি।
এই তো কয়েকদিন পূর্বেই মেসির বাবা জর্জ মেসি বলেছিলেন যে, মেসি বার্সালোনাতে ফিরে আসতে চায়। মেসি বার্সাতে ফিরতে পছন্দ করবে এবং আমরাও সেটা চাই।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, বার্সা বা আল হিলালের আর কোন সুযোগ নেই। মেসি ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি করেছেন। খুব শীগ্রই অফিশিয়াল ঘোষণা আসবে।
অবশেষে মেসির তার পুরনো ছবিতে চাওয়ায় পূরণ করল । বলতে গেলে এটা মেসির চাওয়া ছিল । কারণ ২০১৮ সালে যখন ডেবিট ভিকেইম ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট হয় তখনই মেসি বলেছিল "তোমাকে অনেক শুভেচ্ছা, তোমার নতুন প্রতিষ্ঠানের জন্য শুভকামনা, এমন যেন না হয় তুমি আমাকে ফোন দিয়ে বসো আর আমিও হ্যাঁ বলে দেই ।
অবশেষে মেসি হাঁ বলে দিল ।
এবার শুধু আনুষ্ঠানিকভাবে বলাটা বাকি ।






Comments
Post a Comment